Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পিএম সূর্ঘঘর প্রকল্পের আওতায় ৩০ লক্ষ পরিবারের বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাইলফলক তৈরি হল – সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি  ২৩ ফেব্রুয়ারি  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম সূর্যঘর প্রকল্পের আওতায় দেশের ৩০ লক্ষ পরিবারের বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম সংস্থাপিত হওয়াকে একটি মাইলফলক বলে বর্ণনা করেছেন। পরিবেশবান্ধব জ্বালানীর প্রসারে এ এক বড় সাফল্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট পরিবারগুলিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগ ব্যয়সাশ্রয়, পরিবেশবান্ধব বিকাশ এবং আত্মনির্ভরতার দিক থেকে গুরুত্বপূর্ণ। জ্বালানীর নিরাপত্তা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতের ভারত গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশীর এক্স পোস্টের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

 

SC/AC/CS