পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের এই পবিত্র যাত্রা যাতে সুরক্ষিত ও শুভ হয়, সেই কামনাই করেছেন তিনি। “বাবা বরফানির দর্শনের সঙ্গে যুক্ত শ্রীঅমরনাথ যাত্রা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের এই চিরন্তন অধ্যায়।”
প্রধানমন্ত্রী তীর্থযাত্রীদের উদ্দেশে লেখা চিঠিটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে এই পবিত্র যাত্রার সঙ্গে পাঁচটি সঙ্কল্পকে যুক্ত করা হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“বাবা বরফানির দর্শনের সঙ্গে যুক্ত শ্রী অমরনাথ যাত্রা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন অধ্যায়। এই যাত্রা সর্বতোভাবে নিরাপদ ও শুভ হোক আমি সেই কামনাই করি! এই শুভক্ষণে ভক্তদের জন্য পাঁচটি সংকল্প সম্বলিত আমার এই চিঠিটি সকলের সঙ্গে ভাগ করে নিলাম …”
SC/CB/DM.
बाबा बर्फानी के दर्शन से जुड़ी श्री अमरनाथ यात्रा हमारी आध्यात्मिक परंपरा और सांस्कृतिक एकता का शाश्वत अध्याय है। मेरी कामना है कि शिवभक्तों की यह यात्रा हर तरह से सुरक्षित और मंगलमय हो! इस पावन अवसर पर श्रद्धालुओं के लिए पांच संकल्पों से जुड़ा मेरा यह पत्र… pic.twitter.com/6Bc2Y9tXJC
— Narendra Modi (@narendramodi) July 3, 2026