Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নিষ্ঠা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের মূল্যবোধকে তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন


নয়াদিল্লি, ৯ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া দেখিয়েছে যে নিষ্ঠা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সমাহারই জীবনে সাফল্যের চাবিকাঠি। তিনি বলেছেন যে, এই জয় দেখাচ্ছে যে সঠিক দিশায় কঠোর পরিশ্রম করলে যে কোনো লক্ষ্যে পৌঁছনো যায়। 

প্রধানমন্ত্রী একটি সংস্কৃতি সুভাষিতম ভাগ করে নিয়েছেন –
“अभीप्सां स्वात्मनो रक्षाऽविरतं सुस्थिरं तया। यत्नमातिष्ठ धैर्येण ततः सिद्धिर्भवेद् ध्रुवम्।।”
এর অর্থ, যদি কেউ জীবনে উন্নতি করতে চায় তাঁকে ধৈর্য এবং মনোবল বজায় রাখতে হবে। নিরলস কঠোর পরিশ্রমের সঙ্গে ধৈর্য নিশ্চিতভাবে সাফল্যের পথ দেখাবে। 

প্রধানমন্ত্রী এই মর্মে এক্স-এ এক বার্তা দিয়েছেন।

 
SC/AP/DM..