পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০৯ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ “সবকা সাথ সবকা বিকাশ – জনগণের আকাঙ্ক্ষা পূরণ” এই মূল ভাবনাকে কেন্দ্র করে বাজেট-পরবর্তী ধারাবাহিক ওয়েবিনারের চতুর্থ অনুষ্ঠানে ভাষণ দেন। শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য, পর্যটন, ক্রীড়া এবং সংস্কৃতি – এই লক্ষ্যগুলি পূরণের প্রাথমিক মাধ্যম, তা তুলে ধরে শ্রী মোদী বাজেট ঘোষণার কার্যকর বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের আলোচনার জন্য স্বাগত জানান। শ্রী মোদী বলেন, “জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা কেবল একটি বিষয় নয়; এটি এই বাজেটের মূল লক্ষ্য এবং এই সরকারের সংকল্প”।
প্রতিরোধমূলক ও সামগ্রিক স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামোর দ্রুত শক্তিশালীকরণ এবং যোগ ও আয়ুর্বেদের বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, শত শত জেলায় মেডিকেল কলেজ খোলা হয়েছে; আয়ুষ্মান ভারত প্রকল্প এবং আরোগ্য মন্দিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সুযোগ সম্প্রসারিত হয়েছে। শ্রী মোদী বিশেষভাবে উদীয়মান ‘কেয়ার ইকনোমি’ এবং সমগ্র বিশ্বে পরিষেবা প্রদানকারীদের ক্রমবর্ধমান চাহিদার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি তরুণদের ক্ষমতায়নের জন্য নতুন প্রশিক্ষণ মডেল তৈরি করার জন্য বিশেষজ্ঞদের আহ্বান জানান। শ্রী মোদী বলেন, “আমি এই ওয়েবিনারে উপস্থিত স্বাস্থ্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের দেশের প্রশিক্ষণ পরিমণ্ডল আরও শক্তিশালী করতে নতুন প্রশিক্ষণ মডেল এবং অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে পরামর্শ দিতে অনুরোধ করছি”।
স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রত্যন্ত অঞ্চলে টেলি-মেডিসিনের সাফল্যের কথা বলেন। এর উন্নয়নের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সরলীকরণ এবং বৃহত্তর জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী মোদী বলেন, “আমি বিশ্বাস করি টেলি-মেডিসিনে সচেতনতা এবং ব্যবহারের ক্ষেত্রে সহজতা বৃদ্ধির এখনও প্রয়োজন রয়েছে”।
প্রধানমন্ত্রী ভারতের যুব সমাজের বিকশিত মানসিকতাকে দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে প্রশংসা করেন এবং এই চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, দেশে শিক্ষাকে কর্মসংস্থান এবং উদ্যোগের সঙ্গে সংযুক্ত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, নতুন শিক্ষা নীতি এমন একটি পাঠ্যক্রমের ভিত্তি প্রদান করে যা বাজারের চাহিদা এবং বাস্তব-বিশ্ব অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে। শ্রী মোদী বলেন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা পালন করছে। শ্রী মোদী বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাস্তব-বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে হবে”।
শিক্ষা, কর্মসংস্থান এবং উদ্যোগের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী AVGC (অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স) ক্ষেত্রের প্রচারের উপর আলোকপাত করেন। ভারত একটি উদ্ভাবন-চালিত অর্থনীতির দিকে এগিয়ে চলেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের ক্যাম্পাসগুলিকে শিল্প সহযোগিতা এবং গবেষণা-চালিত শিক্ষার কেন্দ্রে রূপান্তরিত করার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, “এই ওয়েবিনারে আপনাদের ক্যাম্পাসগুলিকে শিল্প সহযোগিতা এবং গবেষণা-চালিত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে একটি চিন্তাভাবনা করা উচিত”।
STEM ক্ষেত্রে মহিলাদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতের প্রযুক্তিতে মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তরুণ গবেষকদের উদ্ভাবন এবং বাধা ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা করতে উৎসাহিত করে এমন একটি শক্তিশালী গবেষণা পরিমণ্ডলের আহ্বান জানান শ্রী মোদী। তিনি বলেন, “আমাদের এমন একটি গবেষণা পরিমণ্ডল তৈরি করতে হবে, যেখানে তরুণ গবেষকরা নতুন ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং কাজ করার পূর্ণ সুযোগ পাবেন”।
খেলাধুলার দিকে দৃষ্টি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুশৃঙ্খল যুবসমাজ দেশের শক্তির মেরুদণ্ড। তিনি ‘খেলো ইন্ডিয়া’র প্রভাব তুলে ধরেন এবং ছোট শহর ও অঞ্চল থেকেও প্রতিভা চিহ্নিতকরণ, ক্রীড়া সংস্থাগুলিকে পেশাদারীকরণ এবং কমনওয়েলথ গেমস এবং অলিম্পিকের মতো আসন্ন ইভেন্টগুলির জন্য প্রস্তুত করার জন্য ক্রীড়াবিদদের জন্য কাঠামোগত আর্থিক সহায়তা উন্নত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী মোদী বলেন, “এমন পরিস্থিতিতে, আমাদের এখনই তরুণ খেলোয়াড়দের চিহ্নিত করে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে, তবেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত সাফল্য অর্জন করবে”।
পর্যটন ও সংস্কৃতির ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী স্থানগুলির বাইরে নতুন গন্তব্যস্থল গড়ে তোলা একটি শহরের ব্র্যান্ডিং এবং সামগ্রিক উন্নয়নকে বাড়িয়ে তোলে। শ্রী মোদী অংশীদারদের দক্ষতা, সংযোগ এবং সম্প্রদায়ের অংশগ্রহণের সঙ্গে জড়িত একটি সামগ্রিক পদ্ধতির উপর মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, “এখন আমরা দেশে নতুন করে পর্যটন কেন্দ্রগুলি বিকাশের উপর মনোনিবেশ করছি”।
প্রধানমন্ত্রী বলেন, “প্রশিক্ষিত গাইড, আতিথেয়তা বিষয়ক দক্ষতা, ডিজিটাল সংযোগ এবং সম্প্রদায়ের অংশগ্রহণ আমাদের পর্যটন ক্ষেত্রের স্তম্ভ হয়ে উঠছে। এর পাশাপাশি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যথাযথ অনুশীলন অপরিহার্য। বিশ্বব্যাপী গন্তব্য হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করতে আমরা যখন একসঙ্গে কাজ করব, তখন পর্যটন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে আপনাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে”।
পরিশেষে, প্রধানমন্ত্রী জাতীয় অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিষ্ঠান, শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। এই আলোচনা ভবিষ্যতের জন্য একটি দৃঢ় পথদিশা প্রদান করবে এবং একটি উন্নত ভারতের ভিত্তিকে মজবুত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে উন্নত ভারতের ভিত্তি আরও মজবুত হবে”।
SC/PM/SB
Addressing a post-budget webinar on “Sabka Saath Sabka Vikas-Fulfilling Aspirations of People.”
— Narendra Modi (@narendramodi) March 9, 2026
https://t.co/w1WpTLZ3gZ
भारत आज preventive और holistic health के विज़न पर काम कर रहा है।
— PMO India (@PMOIndia) March 9, 2026
पिछले कुछ वर्षों में देश का health infrastructure मजबूत हुआ है... सैकड़ों जिलों में medical college खुल गए हैं... आयुष्मान भारत योजना, आरोग्य मंदिरों के माध्यम से स्वास्थ्य सेवाओं की पहुंच गांवगांव तक बढ़ाई गई है।…
हमें हमारे education system को real world economy से जोड़ने की प्रक्रिया और तेज करनी होगी... AI और automation, Digital economy और design driven manufacturing… ऐसे विषयों पर हमें फोकस और बढ़ाना होगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2026
भारत innovation driven economy की ओर बढ़ रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2026
आज जब हम futuristic technologies के लिए तैयार हो रहे हैं... तो बहुत जरूरी है कि कोई भी बेटी, अवसरों के अभाव में रुक न जाए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 9, 2026
पिछले कुछ वर्षों में खेलों को राष्ट्रीय विकास की एक महत्वपूर्ण धारा के रूप में देखा गया है।
— PMO India (@PMOIndia) March 9, 2026
खेलो इंडिया जैसी पहलों ने देश में sports ecosystem को नई ऊर्जा दी है।
देशभर में sports infrastructure को मजबूत किया जा रहा है: PM @narendramodi