Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যেখানে বলা হয়েছে পবিত্র চিন্তা উন্নতির পথ দেখায়


নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই সুভাষিতমে বলা হয়েছে পবিত্র চিন্তা উন্নতির পথ দেখায়। 

আ নো ভদ্রাঃ ক্রতবো যন্তু বিশ্বতোৎদবধাসো অপরীতাস উদ্ভিদঃ।   

দেবা নো যথা সদমিদ বৃধে অসন্নপ্রায়ুবো রক্ষিতারো দিবে দিবে।।
 
এই সুভাষিতমে বলা হয়েছে, সকল দিক থেকে আমাদের কাছে অনেক পবিত্র ও অনুপ্রেরণাদায়ক ভাবনা এসে পৌঁছোবে। এই ভাবনা আমাদের উৎসাহ দেবে এবং সামনে এগিয়ে চলার শক্তি জোগাবে। এই ভাবনাগুলি অবিচল, অজেয় এবং প্রগতির পথ প্রদর্শনে সক্ষম। আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি প্রতিদিন সঞ্চারিত হোক যা উন্নতির পথ দেখাবে এবং সম্মুখ পানে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি প্রতিদিন আমাদের রক্ষাও করবে। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেনঃ

“আ নো ভদ্রাঃ ক্রতবো যন্তু বিশ্বতোৎদবধাসো অপরীতাস উদ্ভিদঃ।   

দেবা নো যথা সদমিদ বৃধে অসন্নপ্রায়ুবো রক্ষিতারো দিবে দিবে।।” 

 

SC / CB /AG