পিএমইন্ডিয়া
দ্বৈতকর বিলোপ এবং আয়কর ফাঁকি এড়াতে ভারত ও কুয়েতের মধ্যে চুক্তি সংশোধনের বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আয়োজিত বুধবারের বৈঠকে কর সংক্রান্ত বিষয়ে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত আদর্শ মেনে চলার সংস্থান থাকা প্রোটোকলটি গ্রহণের ব্যাপারে অনুমোদন দেওয়া হয়। কুয়েত থেকে কোনও ভারতীয়র সম্পর্কের তথ্যাদি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অন্যান্য আইনি সংস্থাকে দেওয়ারও সংস্থান রাখা আছে এই প্রোটোকলে। উল্লেখ করা যেতে পারে ভারত ও কুয়েত ২০০৬ সালে দ্বৈত কর বিলোপ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
PG/SB