Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-বাংলাদেশ সীমান্তে “সীমান্ত হাট” তৈরির ক্ষেত্রে ভারত ও বাংলাদেশেরমধ্যে সংশোধিত মউ ও কার্যপ্রণালীর অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারেরবৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তে “সীমান্ত হাট” তৈরির ক্ষেত্রে সংশোধিত সমঝোতা স্মারক(মউ) ও কার্যপ্রণালী (এম.ও.ও.)-এর অনুমোদন দিল| স্থানীয়ভাবে উত্পাদিত সামগ্রীস্থানীয় বাজারে বিক্রির পরম্পরাগত পদ্ধতির মাধ্যমে দু ’ দেশের সীমান্তের দুর্গম এলাকায়বসবাসকারী মানুষদের ভালোভাবে থাকাকে সহায়তা করাই হচ্ছে সীমান্ত হাটের লক্ষ্য| এইপদ্ধতি সমাজের প্রান্তিক অংশে বসবাসকারী মানুষদের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করে|

বর্তমানে চারটি সীমান্ত হাট কার্যকর রয়েছে — দু ’ টি ত্রিপুরায় এবংদু ’ টি মেঘালয়ে|এগুলি ২০১০ সালের ২৩ অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে যে মউ ও কার্যপ্রণালীস্বাক্ষর হয়েছিল, তার ভিত্তিতেই গঠন করা হয় ও এখনও কার্যকর রয়েছে| পরবর্তী পর্যায়ে২০১২ সালের ১৫ মে এই কার্যপ্রণালীতে আরও কিছু বিষয় সংযোজিত হয়েছে| সংশোধিত এই মউএবং কার্যপ্রণালী নতুন করে সীমান্ত হাট তৈরি ও পরিচালনার ক্ষেত্রে আইনি কাঠামোরব্যবস্হা করবে|