Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৫ জুলাই ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযুষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।

 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

 

“ভারত-ব্রিটেন অংশীদারিত্বের ক্ষেত্রে এটি এক উল্লেখযোগ্য মুহুর্ত।

 

সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি কার্যকর হওয়ায় আমাদের অর্থনৈতিক সংযোগ গভীরতর হয়েছে। এই চুক্তিগুলি আমাদের অভিন্ন আকাঙ্ক্ষাকে দু-দেশের মানুষের জন্য বাস্তব সুবিধায় রূপান্তরিত করবে।

 

সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আমাদের কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে নতুন গতি দেবে। বিভিন্ন ক্ষেত্র ব্রিটেনের বাজারে অনায়াস প্রবেশাধিকার লাভ করবে। এটি প্রযুক্তি, পেশাগত পরিষেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে এবং একই সঙ্গে দক্ষ ভারতীয় প্রতিভার গতিশীলতা বাড়াবে।

 

সামাজিক সুরক্ষা চুক্তিটি ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত ভারতীয় পেশাদারদের ব্যাপক সহায়তা করবে এবং ভারতীয় উদ্যোগগুলির প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।

 

এই মুহূর্তটি আমাদের দুটি গণতন্ত্রের পারস্পরিক আস্থা এবং বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ ও উদ্ভাবন চালিত ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার সংকল্পের প্রতিফলন। যৌথ সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেন একযোগে কাজ করে যাবে।

 

#IndiaUKFTA”

 

https://x.com/narendramodi/status/2077286853125062911?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2077286853125062911%7Ctwgr%5E2a029cf09ec0f9ecb46564fe63682b196dab662c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2284732reg%3D3lang%3D1

 

 

SC/SD/NS….