পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১ জুন ২০২৬
মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আজ ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :
“মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আং হ্লাইং-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরে তিনি ভারতকে বেছে নেওয়ায় আমরা গৌরববোধ করছি। আরও আনন্দদায়ক যে তিনি তাঁর সফর শুরু করেছেন বুদ্ধগয়ায়, বুদ্ধের আশীর্বাদ নিয়ে। ভারত-মায়ানমার সম্পর্কের পূর্ণাঙ্গ দিক নিয়ে আমরা পর্যালোচনা করেছি। ভারতের ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয়’ নীতিতে মায়ানমার গুরুত্বপূর্ণ।”
“বাণিজ্য, বিরল মৃত্তিকা, স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ, ঐতিহ্যের সংরক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীরতা দেওয়া আমাদের আলোচনায় প্রাধ্যান্য পেয়েছে। এছাড়াও সামুদ্রিক সুরক্ষা, সাইবার সুরক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা সম্মত হয়েছি।”
SC/AB/NS
Had a productive meeting with President U Min Aung Hlaing of Myanmar. We in India are honoured that he has chosen India for his first foreign visit as President. Equally gladdening is the fact that he began the visit from Bodh Gaya, with the blessings of Lord Buddha. We reviewed… pic.twitter.com/eL1sXgsrE6
— Narendra Modi (@narendramodi) June 1, 2026
Our talks covered ways to deepen cooperation in trade, rare earths, healthcare, connectivity, heritage restoration and capacity building. We also agreed to work closely in areas such as maritime security, cyber security and more. pic.twitter.com/1xTyJ2RiI0
— Narendra Modi (@narendramodi) June 1, 2026