Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রানী গাইদিনলিউ – এর জন্মশতবর্ষ উদযাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রাম ও সাফল্যের গরিমা যাতে পরবর্তী প্রজন্মগুলি স্মরণে রাখে তা নিশ্চিত করতে হবে। রানী গাইদিনলিউ’র জন্মশতবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এক স্মারক মুদ্রা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে, রানী গাইদিনলিউ – এর মতো ব্যক্তিত্বকে যথাযথভাবে মনে রাখা হয়নি, এটা জাতির দুর্ভাগ্য। স্বাধীনতা সংগ্রামে রানীর বিশেষ অবদানের কথা প্রধানমন্ত্রী অনুষ্ঠানে স্মরণ করিয়ে দেন।

রানী গাইদিনলিউ’কে “রানী মা” বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রানী গাইদিনলিউ ব্রিটিশদের বিরুদ্ধে নাগাদের সংগ্রামকে ভারতের ঐক্য ও সংহতি রক্ষার সংগ্রাম বলেই মনে করতেন। উত্তর-পূর্ব ভারতে মহাত্মা গান্ধীর বাণী প্রচার করার কৃতিত্বও রানী মা’র বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। দুঃখের বিষয় স্বাধীনতার বহু বছর পরেও তিনি নিজের গ্রামে প্রবেশ করতে পারেননি। প্রধানমন্ত্রী বলেন, কোনও রাজা বা শাসক ভারতের প্রতিষ্ঠা করেননি। দেশের প্রতিষ্ঠাতা দেশের জনগণই। প্রকৃতির সঙ্গে সখ্যতা অক্ষুণ্ণ রেখে জীবন-যাপনের যে চিন্তাভাবনা রানী মা করতেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের সমস্যার তা এক ধরণের সমাধানসূত্র বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের বিকাশ ও উন্নয়নে তাঁর সরকারের বিশেষ প্রচেষ্টা ও উদ্যোগগুলির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতির ওপরই সমগ্র জাতির উন্নয়ন নির্ভর করছে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পাদিত সীমান্ত চুক্তির পরিপ্রেক্ষিতে সারা দেশের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ আরও উন্নত হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেন। সম্প্রতি স্বাক্ষরিত নাগা শান্তি চুক্তির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।