পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী প্রহ্লাদ জোশীর লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাঁর নিবন্ধে লিখেছেন – শিক্ষকদের সম্মান জানানোর ভারতের দীর্ঘদিনের ঐতিহ্য আসলে জ্ঞানদানকারীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধেরই প্রতিফলন। তিনি আরও বলেন, এই নিবন্ধে শিক্ষার্থীদের কেবল তথ্য প্রদানের গণ্ডি ছাড়িয়ে বোধগম্যতা ও প্রজ্ঞার পথে চালিত করার ক্ষেত্রে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ এক পোস্টে বলা হয়েছে:
“কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী @JoshiPralhad লিখেছেন যে, শিক্ষকদের সম্মান জানানোর ভারতের দীর্ঘদিনের ঐতিহ্য আসলে জ্ঞানদানকারীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধেরই প্রতিফলন।
তিনি শিক্ষার্থীদের কেবল তথ্য প্রদানের গণ্ডি ছাড়িয়ে বোধগম্যতা ও প্রজ্ঞার পথে চালিত করার ক্ষেত্রে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেছেন। তাঁর মতে, শিক্ষাব্যবস্থার কেন্দ্রে শিক্ষার্থীকে স্থান দিয়ে এই লক্ষ্য অর্জনের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল জাতীয় শিক্ষানীতি ২০২০।”
SC/MP/AS
Union Education Minister Shri @JoshiPralhad writes that India's continuing tradition of celebrating teachers reflects the deep respect accorded to those who impart knowledge.
— PMO India (@PMOIndia) September 5, 2026
He highlights the teacher's vital role in guiding the learner from information towards understanding and… https://t.co/2ntAbjVtXE